Skip to content

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

ধারা ২৪আদালতের রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদারের অগ্রাধিকার

বলবৎ

ধারা ২৪

24. আদালতের রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদারের অগ্রাধিকার নিম্নবর্ণিত ক্ষেত্রে আদালতের রায়, আদেশ বা ডিক্রির মাধ্যমে প্রাপ্ত পাওনাদারের অধিকারের উপর সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের অগ্রাধিকার থাকিবে, যথা:- (ক) রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদার (judgment creditor) কর্তৃক ধারা ২৫ এর উপধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত রায়, আদেশ বা ডিক্রির নোটিশ নিবন্ধনের পূর্বে প্রদত্ত অগ্রিমের ক্ষেত্রে পাওনাদার কর্তৃক প্রদত্ত ঋণের পরিমাণ পর্যন্ত; বা (খ) রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদার কর্তৃক কোনো রায়, আদেশ বা ডিক্রির নোটিশ প্রাপ্তির পূর্বে অগ্রিম প্রদানের ক্ষেত্রে পাওনাদার কর্তৃক প্রসারিত ঋণের পরিমাণ পর্যন্ত; বা (গ) সুরক্ষিত পক্ষ কর্তৃক ধারা ২৫ এর উপধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত রায়, আদেশ বা ডিক্রির বিষয় অবহিত হইবার পূর্বে সৃষ্ট আইনি বাধ্যবাধকতা অথবা, জামিনদার ব্যতীত, অন্য কোনো ব্যক্তির নিকট আইনি দায় অনুসারে প্রদত্ত অগ্রিম; বা (ঘ) জামানতের সুরক্ষা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ বা মেরামত বাবদ সুরক্ষিত পক্ষ কর্তৃক নির্বাহকৃত যুক্তিসংগত ব্যয়।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩