Skip to content

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

ধারা ২৫অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের উপর অগ্রাধিকার

বলবৎ

ধারা ২৫

25. অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের উপর অগ্রাধিকার (১) জামানতে কোনো অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ থাকিলে নিম্নবর্ণিত স্বার্থ উহার উপর অগ্রাধিকার পাইবে, যথা:- (ক) একই জামানতে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ রহিয়াছে; বা (খ) আদালতের রায়, আদেশ বা ডিক্রির নোটিশ অনুসারে পাওনাদারের কোনো স্বার্থ যদি উক্ত নোটিশ নিবন্ধিত হয়; বা (গ) অন্য কোনো আইনের অধীন কোনো ব্যক্তির সংশ্লিষ্ট অস্থাবর সম্পত্তির বিলি বা বণ্টনে অংশগ্রহণের অধিকার, যাহা উপধারা (২) এ উল্লিখিত কোনো ব্যক্তি জামানত হিসাবে জব্দ করিয়াছে। (২) কোনো জামানতে অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ নিম্নবর্ণিত কোনো ব্যক্তির ক্ষেত্রে কার্যকর হইবে না, যথা:- (ক) দেউলিয়া সংক্রান্ত কার্যধারার কোনো স্বত্ব প্রাপকের বিরুদ্ধে, যদি দেউলিয়া আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১০ নং আইন) অনুসারে দেউলিয়া ঘোষিত হইবার তারিখে উক্ত সুরক্ষা স্বার্থ অসম্পূর্ণকৃত থাকে; বা (খ) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিযুক্ত কোনো অবসায়কের বিরুদ্ধে, যদি হাইকোর্ট বিভাগ কর্তৃক অবসায়নের আদেশ প্রদানের সময় সুরক্ষা স্বার্থটি অসম্পূর্ণকৃত থাকে; বা (গ) স্বত্ব দলিলে বা পণ্যে কোনো হস্তান্তরগ্রহীতার বিরুদ্ধে, যদি উক্ত হস্তান্তরগ্রহীতা- (অ) সুরক্ষা চুক্তি নহে এইরূপ লেনদেনের মাধ্যমে জামানতে স্বার্থ অর্জন করেন; বা (আ) মূল্য পরিশোধ করেন; বা (ই) সুরক্ষা স্বার্থ সম্পর্কে অবহিত না হইয়া জামানত গ্রহণ করেন; বা (ঘ) হিসাব ব্যতীত অন্য কোনো সম্পত্তির হস্তান্তরগ্রহীতার বিরুদ্ধে, যদি উক্ত হস্তান্তরগ্রহীতা- (অ) সুরক্ষা চুক্তি নহে এইরূপ লেনদেনের মাধ্যমে জামানতে স্বার্থ অর্জন করেন; বা (আ) সুরক্ষা স্বার্থ সম্পর্কে অবহিত না হইয়া মূল্য পরিশোধ করেন।

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩