Skip to content

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

ধারা ৪২পরীক্ষা ও মূল্যায়ন

বলবৎ

ধারা ৪২

42. পরীক্ষা ও মূল্যায়ন (১) উপাচার্যের সাধারণ নিয়ন্ত্রণাধীন থাকিয়া পরীক্ষা নিয়ন্ত্রক প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) অ্যাকাডেমিক কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা ও মূল্যায়ন কমিটি গঠন করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) কোনো পরীক্ষা ও মূল্যায়নের বিষয়ে কোনো পরীক্ষক কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে উপাচার্যের নির্দেশে তাহার স্থলে অন্য একজন পরীক্ষককে নিয়োগ প্রদান করা যাইবে।

End of ধারা ৪২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩