Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৪কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতির পরিসমাপ্তি

বলবৎষোড়শ অধ্যায় ওয়্যারহাউসিং

ষোড়শ অধ্যায় ওয়্যারহাউসিং

ধারা ১৩৪

134. কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতির পরিসমাপ্তি কোনো কাস্টমস ওয়্যারহাউস পদ্ধতির নিম্নলিখিতভাবে পরিসমাপ্তি ঘটিবে, যথা:- (ক) উক্ত পদ্ধতির অধীন প্রয়োজনীয় শর্তাবলি ও আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে, নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো কাস্টমস পদ্ধতির অধীন পণ্য ছাড়ের মাধ্যমে, যথা:- (অ) দেশীয় ভোগের জন্য পণ্য ছাড়করণ; বা (আ) স্থায়ী রপ্তানিকরণ; (খ) সরকারের নিকট পণ্য হস্তান্তরের মাধ্যমে।

End of ধারা ১৩৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩