ধারা ১৩৪কমুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone) ঘোষণা
বলবৎ
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪ক
134ক. মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone) ঘোষণা বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় শর্ত আরোপ করিয়া এই আইনের অধীন শুল্ক সংক্রান্ত বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, বাংলাদেশের যে কোনো এলাকাকে মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে ঘোষণা করিতে পারিবে এবং উক্ত অঞ্চলের সীমানা বা পরিধি নির্ধারণ করিতে পারিবে।