Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৪খমুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম

বলবৎ[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

ধারা ১৩৪খ

134খ. মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম (১) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত কোনো প্রতিষ্ঠান স্বয়ং বা কোনো Importer on Record এর মাধ্যমে সম্পূর্ণ শুল্ক ও করমুক্ত সুবিধায় উক্ত অঞ্চলে পণ্য আমদানি এবং উক্ত অঞ্চল হইতে পণ্য রপ্তানি করিতে পারিবে এবং এই ক্ষেত্রে আইনের ষোড়শ অধ্যায়ের অধীন পৃথক কোনো ওয়্যারহাউস লাইসেন্স এর প্রয়োজন হইবে না। (২) মুক্ত বাণিজ্য অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত পণ্য সংরক্ষণ, গ্রেডিং (grading), রিপ্যাকিং (repacking), রিলেবেলিং (relabelling), বাল্ক ব্রেকিং, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি, ট্রেডিং (trading) এবং প্রযোজ্য ক্ষেত্রে শুল্ককর পরিশোধ করিয়া মুক্ত বাণিজ্য অঞ্চলের বাহিরে অভ্যন্তরীণ শুল্ক এলাকায় (Domestic Tariff Area) বিক্রয় বা অন্য কোনো উপায়ে নিষ্পত্তির (dispose off) পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারিবে।

End of ধারা ১৩৪খ. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩