ধারা ১৩৪জমুক্ত বাণিজ্য অঞ্চলে রিটেইল ব্যবসা (Retail Trade) পরিচালনা
বলবৎ
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪জ
134জ. মুক্ত বাণিজ্য অঞ্চলে রিটেইল ব্যবসা (Retail Trade) পরিচালনা (১) বোর্ডের অনুমোদন ব্যতিরেকে মুক্ত বাণিজ্য অঞ্চলে কোনো রিটেইল ব্যবসা পরিচালনা করা যাইবে না এবং উক্ত অনুমোদনের ক্ষেত্রে বোর্ড যেইরূপ শর্ত উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ শর্ত আরোপ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন অনুমোদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট মুক্ত বাণিজ্য অঞ্চলের অপারেটর কর্তৃক এইরুপ রিটেইল ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তত্ত্বাবধান করিবে।