ধারা ১৩৪ঝমুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত প্যাকেজ খোলা এবং পরীক্ষা করিবার ক্ষমতা
বলবৎ
[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)
ধারা ১৩৪ঝ
134ঝ. মুক্ত বাণিজ্য অঞ্চলে রক্ষিত প্যাকেজ খোলা এবং পরীক্ষা করিবার ক্ষমতা (১) যথাযথ কর্মকর্তা যে কোনো সময়ে মুক্ত বাণিজ্য অঞ্চলে সংরক্ষিত কোনো পণ্য বা প্যাকেজ খোলা, ওজন করা বা পরীক্ষা করিতে এবং উক্ত পণ্য এইরূপে খোলা, ওজন করা বা পরীক্ষা করিবার পর উহা তিনি যেইরূপ উপযুক্ত মনে করিবেন, লিখিত আদেশ দ্বারা, সেইরূপভাবে সিলযুক্ত অথবা মার্কযুক্ত করাইতে পারিবেন। (২) কোনো পণ্য পরীক্ষার পর উক্তরূপ সিলযুক্ত বা মার্কযুক্ত করা হইলে উহা যথাযথ কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে পুনরায় খোলা যাইবে না, এবং এইরূপ অনুমতিক্রমে উক্ত পণ্য খোলা হইলে তিনি যদি উপযুক্ত মনে করেন, তাহা হইলে প্যাকেজসমূহ পুনরায় সিলযুক্ত অথবা মার্কযুক্ত করিবার ব্যবস্থা করিবেন।