Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৪বদুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত পণ্যের শুল্ক মওকুফ করিবার ক্ষমতা

বলবৎ[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

ধারা ১৩৪ব

134ব. দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত পণ্যের শুল্ক মওকুফ করিবার ক্ষমতা ধারা-১৩৪ণ এ বর্ণিত মেয়াদের মধ্যে এই আইনের বিধান অনুসরণ করিয়া শুল্ক কর পরিশোধ ব্যতীত মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত বা রক্ষিত বা উক্তরূপ আমদানিকৃত পণ্য দ্বারা উৎপাদিত কোনো পণ্য ধারা-১৩৪ঙ এর অধীনে নিষ্পত্তি হইবার পূর্বে যদি কোনো অনিবার্য দুর্ঘটনায় ধ্বংসপ্রাপ্ত হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কমিশনার অব কাস্টমস অথবা বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কমিশনার অব কাস্টমস তাহার বিবেচনাবলে উহার উপর প্রদেয় শুল্ক ও কর মওকুফ করিতে পারিবেন; তবে শর্ত থাকে যে, উক্তরূপ ধ্বংসের ঘটনা উদঘাটনের পর ৩(তিন) কর্মদিবসের মধ্যে যথাযথ কর্মকর্তার নিকট এতদ্বিষয়ে লিখিত নোটিশ প্রদান করিতে হইবে।

End of ধারা ১৩৪ব. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩