Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৪ভমুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্যের রক্ষকের দায়িত্ব

বলবৎ[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

[ষোড়শ-ক অধ্যায়] মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone)

ধারা ১৩৪ভ

134ভ. মুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্যের রক্ষকের দায়িত্ব শুল্ক কর পরিশোধ ব্যতীত মুক্ত বাণিজ্য অঞ্চলে আমদানিকৃত বা রক্ষিত বা উক্তরূপ আমদানিকৃত পণ্য দ্বারা উৎপাদিত কোনো রক্ষিত পণ্যের ক্ষেত্রে রক্ষক বা মালিক বা প্রতিষ্ঠান বা ইমপোর্টার অন রেকর্ড বা লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, উক্ত পণ্যের শুল্কায়নকারী কাস্টমস কর্মকর্তা কর্তৃক উল্লিখিত পরিমাণ, ওজন অথবা পরিমাপ অনুসারে, প্রযোজ্য ক্ষেত্রে ধারা-১৩৪ধ এ ব্যবস্থিত স্বাভাবিক অপচয়ের কারণে পরিমাণে ঘাটতির জন্য ছাড় প্রদানপূর্বক, মুক্ত বাণিজ্য অঞ্চলে উহাদের যথাযথ গ্রহণ এবং উক্ত স্থান হইতে সরবরাহ এবং উক্ত স্থানে জমা থাকাকালীন সময়ে নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকিবেন: তবে শর্ত থাকে যে, মুক্ত বাণিজ্য অঞ্চলে পণ্য প্রবেশ করানোর অথবা উক্ত স্থান হইতে বাহিরে লইবার অথবা উক্ত স্থানে জমা থাকাকালীন সময়ে সংঘটিত কোনো অপচয় অথবা ক্ষতির জন্য কোনো মালিক বা লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা রক্ষক এর নিকট ক্ষতিপূরণ দাবি করিবার অধিকারী হইবেন না, যদি না ইহা প্রমাণিত হয় যে, উক্ত অপচয় বা ক্ষতি লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা রক্ষকের ইচ্ছাকৃত কর্ম বা অবহেলার কারণে সংঘটিত হইয়াছে।

End of ধারা ১৩৪ভ. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩