ধারা ১৩৮ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমদানিকারকের বাধ্যবাধকতা
বলবৎ
সপ্তদশ অধ্যায় ট্রান্সশিপমেন্ট
ধারা ১৩৮
138. ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমদানিকারকের বাধ্যবাধকতা ট্রান্সশিপমেন্ট পদ্ধতির অধীন পণ্য ন্যস্ত করিয়াছেন এইরূপ কোনো আমদানিকারক নিম্নলিখিত বিষয়ের জন্য দায়ী থাকিবেন, যথা:- (ক) কাস্টমস বন্দর বা কাস্টমস বিমানবন্দরের মধ্যে বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত স্থানে আমদানিকারী নৌযান বা উড়োজাহাজ হইতে নামানো পণ্যের নিরাপদ সংরক্ষণ; (খ) পণ্য শনাক্তকরণ নিশ্চিত করিবার জন্য কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ প্রতিপালন; (গ) নির্ধারিত সময়সীমার মধ্যে রপ্তানিকারী বাহনে পণ্য বোঝাই; (ঘ) পণ্য ঘোষণা ও ছাড়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা; এবং (ঙ) ট্রান্সশিপমেন্ট পদ্ধতি সম্পর্কিত বিধি- বিধান প্রতিপালন ।