Skip to content

কাস্টমস আইন, ২০২৩

ধারা ১৩৯মেরামতের সময় পণ্য নামানো

বলবৎসপ্তদশ অধ্যায় ট্রান্সশিপমেন্ট

সপ্তদশ অধ্যায় ট্রান্সশিপমেন্ট

ধারা ১৩৯

139. মেরামতের সময় পণ্য নামানো (১) যাত্রা অথবা সমুদ্রযাত্রা সম্পন্ন করিবার পূর্বে যদি কোনো যানবাহন মেরামতের জন্য কোনো কাস্টমস স্টেশনে প্রবেশ করিতে বাধ্য হয়, তাহা হইলে উক্ত যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তির আবেদনক্রমে যথাযথ কর্মকর্তা পণ্য অথবা উহার অংশবিশেষ নামানোর, এবং উক্ত মেরামতকালীন উহা একজন যথাযথ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখিবার, এবং বিনা শুল্কে উহা বোঝাই ও রপ্তানি করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন। (২) উপ- ধারা (১) এর অধীন তত্ত্বাবধান সংশ্লিষ্ট সমুদয় ব্যয় সংশ্লিষ্ট যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি বহন করিবেন।

End of ধারা ১৩৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: কাস্টমস আইন, ২০২৩