ধারা ১৬পরিচালক পদের মেয়াদ
চতুর্থ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা
ধারা ১৬
16. পরিচালক পদের মেয়াদ (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার পর ফাইন্যান্স কোম্পানির পরিচালক পদের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর। (২) কোনো পরিচালক একাদিক্রমে ৩ (তিন) মেয়াদ বা ৯ (নয়) বৎসরের অধিক উক্ত পদে বহাল থাকিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, একাদিক্রমে ৩ (তিন) মেয়াদে পরিচালক পদে অধিষ্ঠিত থাকিলে তৃতীয় মেয়াদ শেষ হইবার তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর অতিবাহিত হইবার পর তিনি উক্ত কোম্পানির পরিচালক পদে পুনঃনির্বাচিত হইবার যোগ্য হইবেন। (৩) উপ-ধারা (১) ও (২) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকরের অব্যবহিত পূর্বে কোনো ব্যক্তি একাদিক্রমে ৩ (তিন) মেয়াদ বা ৯ (নয়) বৎসর পরিচালক পদে বহাল থাকিলে এই আইন কার্যকর হইবার পর পরিচালক পদে তাহার বিদ্যমান মেয়াদ সমাপ্ত হইবার, সঙ্গে সঙ্গে, পদটি শূন্য হইবে। (৪) ঋণ প্রদানকারী ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংকের পরিচালক পর্ষদের সম্মতি ব্যতীত দেনাদার ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালকের পদত্যাগ কার্যকর হইবে না এবং উপ- ধারা (১), (২) ও (৩) মোতাবেক কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক নির্দিষ্ট মেয়াদান্তে পরিচালক হিসাবে বহাল না থাকিলেও উক্ত দেনা নিয়মিত না হওয়া পর্যন্ত খেলাপী ঋণগ্রহীতা হিসাবে চিহ্নিত থাকিবেন। (৫) সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত কোনো পরিচালকের ক্ষেত্রে উপ-ধারা (৪) এর বিধান প্রযোজ্য হইবে না এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি ঋণ খেলাপি হইলে উহার পরিচালক হিসাবে বহাল থাকিবার কারণে তিনি ঋণ খেলাপি হইবেন না। I (৬) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কোনো একটি মেয়াদের অংশবিশেষ পূর্ণ মেয়াদ হিসাবে গণ্য হইবে।