ধারা ২০পরিচালক পর্ষদ বাতিল
চতুর্থ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা
ধারা ২০
20. পরিচালক পর্ষদ বাতিল (১) বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারণ লিপিবদ্ধ করিয়া কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদ বাতিল করিবার আদেশ প্রদান করিতে পারিবেন, যদি:- (ক) কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদের কার্যাবলি উক্ত কোম্পানি বা উহার আমানতকারীদের স্বার্থের পরিপন্থি বা ক্ষতিকর হয়; বা (খ) ধারা ১৯ এর উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত যে কোনো কারণে সংশ্লিষ্ট পর্যদ বাতিল করিবার প্রয়োজন হয়। (২) নূতন পরিচালক পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তি অথবা ব্যক্তিগণ উক্ত ফাইন্যান্স কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করিবে এবং উক্ত কোম্পানি এতদসংক্রান্ত ব্যয় নির্বাহ করিবে। (৩) ধারা ১৯ এর উপ-ধারা (৩) এর বিধান, উহাতে প্রয়োজনীয় পরিবর্তনসহ (mutatis mutandis) এই ধারার অধীন প্রদত্ত আদেশের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। (৪) পরিচালক পর্ষদ বাতিল আদেশের ফলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের নিকট আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবেন এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।