Skip to content

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

ধারা ৩৮বিবরণী, তথ্য সরবরাহ, ইত্যাদি

বলবৎষষ্ঠ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি

ধারা ৩৮

38. বিবরণী, তথ্য সরবরাহ, ইত্যাদি (১) বাংলাদেশ ব্যাংক যে কোনো ফাইন্যান্স কোম্পানিকে যে কোনো তথ্য ও বিবরণী সরবরাহ করিতে নির্দেশ প্রদান করিতে পারিবে এবং অনুরূপ নির্দেশিত তথ্য ও বিবরণী বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময় ও পদ্ধতিতে সরবরাহ করিতে হইবে। (২) জনস্বার্থ ও আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখিবার লক্ষ্যে ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালক বা গ্রাহক বা অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক লেনদেনের তথ্য বা প্রাসঙ্গিক কোনো তথ্য প্রয়োজন হইলে, উক্ত তথ্য প্রদান করিবার জন্য বাংলাদেশ ব্যাংক হইতে সরকার বা অন্য কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা বা উক্ত সংস্থার অধীন অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট অনুরোধ করা হইলে তাহারা যাচিত তথ্য বা তথ্যাদি প্রদান করিবে।

End of ধারা ৩৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩