পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩
ধারা ১০পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তি সংক্রান্ত বোর্ড
ধারা ১০
10. পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তি সংক্রান্ত বোর্ড (১) পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য নিম্নরূপ বোর্ড থাকিবে, যথা:̶ (ক) ঢাকা বিভাগীয় শহরের জন্য: (১) বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা সভাপতি; (২) [তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, সদস্য]; (৩) জেলা প্রশাসক, ঢাকা সদস্য; (৪) উপসচিব (মনিটরিং), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সদস্য; (৫) প্রতিনিধি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উপকমিশনার পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৬) প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৭) প্রতিনিধি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৮) প্রধান রাজস্ব কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সদস্য; (৯) কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডার, ঢাকা সদস্য; (১০) [অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), ঢাকা বিভাগ, ঢাকা, সদস্য-সচিব]; (খ) অন্যান্য বিভাগীয় শহরের জন্য: (১) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার সভাপতি; (২) সংশ্লিষ্ট জেলা প্রশাসক সদস্য; (৩) প্রতিনিধি, কমিশনার, মেট্রোপলিটন পুলিশ (উপকমিশনার পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৪) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৫) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয় সদস্য; (৬) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন সদস্য; (৭) মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার সদস্য; (৮) [তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, সংশ্লিষ্ট বিভাগ, সদস্য]; [(৯) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সদস্য-সচিব।] (গ) জেলার জন্য: (১) সংশ্লিষ্ট জেলা প্রশাসক সভাপতি; (২) সংশ্লিষ্ট পুলিশ সুপার সদস্য; (৩) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সদস্য; (৪) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য; (৫) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য; (৬) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয়, যদি থাকে সদস্য; (৭) প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা সদস্য; (৮) জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সদস্য; (৯) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ সদস্য-সচিব। (২) পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:̶ (ক) পরিত্যক্ত বাড়ির তথ্য সরকার কর্তৃক নির্ধারিত ছক অনুযায়ী সংরক্ষণ; (খ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী, অস্থায়ী বরাদ্দ বা ভাড়া প্রদান ও ভাড়া আদায়; (গ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী, অস্থায়ী বরাদ্দ বা ভাড়া প্রদানের হার নির্ধারণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ; (ঘ) পরিত্যক্ত বাড়ি বিক্রয়ের সুপারিশ সরকারের নিকট প্রেরণ; (ঙ) পরিত্যক্ত বাড়ি বিক্রয় মূল্যের হার নির্ধারণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ; (চ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী বরাদ্দ বা বিক্রয়ের অনুমোদন প্রাপ্তির পর রেজিস্ট্রিকরণ; (ছ) পরিত্যক্ত বাড়ি অবমুক্তকরণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ; (জ) পরিত্যক্ত বাড়ি বিক্রয় তালিকায় স্থানান্তরের সুপারিশ সরকারের নিকট প্রেরণ; (ঝ) পরিত্যক্ত বাড়ির নিম্ন আদালতের মামলা পরিচালনা এবং রায় সরকারের নিকট অবহিতকরণ; (ঞ) ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত পরিত্যক্ত বাড়ির অবৈধ দখলদার উচ্ছেদকরণ এবং সরকারকে অবহিতকরণ; (ট) ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত পরিত্যক্ত বাড়ির দখল গ্রহণ এবং সরকারকে অবহিতকরণ; (ঠ) পরিত্যক্ত বাড়ির রেকর্ড সংশোধন; (ড) পরিত্যক্ত বাড়ির প্রকৃত ডিএন হোল্ডার যাচাই, সংরক্ষণ এবং সরকারকে অবহিতকরণ; (ঢ) বহুতল ভবন নির্মাণের প্রস্তাব সরকারের নিকট প্রেরণ; এবং (ণ) সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য নির্দেশনা বা দায়িত্ব পালন। (৩) পরিত্যক্ত বাড়ি বিক্রয় বা স্থায়ী বরাদ্দ বা হস্তান্তরের নিমিত্ত জমি ও অবকাঠামোর মূল্য নির্ধারণ করিবার জন্য নিম্নরূপ মূল্যায়ন কমিটি থাকিবে, যথা:̶ (ক) বিভাগীয় শহরের জন্য: (১) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (এপিএমবি/রাজস্ব) আহবায়ক; (২) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সদস্য; (৩) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, সদস্য; (৪) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয় (যদি থাকে) সদস্য; (৫) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন সদস্য; (৬) জেলা রেজিস্ট্রার সদস্য; (৭) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ সদস্য-সচিব। (খ) জেলা শহরের জন্য: (১) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহবায়ক; (২) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, সদস্য; (৩) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয়, যদি থাকে, সদস্য; (৪) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন/পৌরসভা সদস্য; (৫) জেলা রেজিস্ট্রারের প্রতিনিধি সদস্য; (৬) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ সদস্য-সচিব। (৪) সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (২) ও (৩) এর অধীন গঠিত বোর্ড বা মূল্যায়ন কমিটির সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩