Skip to content

পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩

ধারা ৬সমর্পণ, নোটিশ প্রদান ও দখল গ্রহণ

বলবৎ

ধারা ৬

6. সমর্পণ, নোটিশ প্রদান ও দখল গ্রহণ এই আইনের অধীন ঘোষিত পরিত্যক্ত বাড়ি সরকারের নিকট অর্পণ করিতে হইবে, এবং সমর্পণ ও দখল গ্রহণের ক্ষেত্রে, এই আইনের অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, যথাসম্ভব রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ ও উহার অধীন প্রণীত বা জারীকৃত বিধি ও আদেশ অনুসরণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, নিম্নরূপ পরিত্যক্ত সম্পত্তির বাড়ি সমর্পণ বা উহার গেজেট প্রকাশের জন্য নোটিশ প্রদানের প্রয়োজন হইবে না, যথা:̶ (ক) আদালতের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসাবে ঘোষিত হইয়াছে এইরূপ বাড়ি সমর্পণ বা সরকার কর্তৃক দখল গ্রহণের ক্ষেত্রে; (খ) যে সকল বাড়ি সরকারের দখলে রহিয়াছে এবং যাহার সরকারি মালিকানার বিষয়ে কোনো বিরোধ নাই; অথবা (গ) যে ব্যক্তির বাড়ি রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ এর অধীন পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত করা হইয়াছে উক্ত ব্যক্তির শহর এলাকায় অবস্থিত অন্য কোনো বাড়ি।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩