Skip to content

পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩

ধারা ৭মামলা দায়েরে নিষেধাজ্ঞা, ইত্যাদি

বলবৎ

ধারা ৭

7. মামলা দায়েরে নিষেধাজ্ঞা, ইত্যাদি (১) রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ বা এই আইনের অধীন কৃত, গৃহীত বা চলমান কোনো কার্যক্রম, সিদ্ধান্ত বা জারীকৃত কোনো নোটিশ কিংবা প্রকাশিত কোনো তালিকার বিরুদ্ধে অথবা উহাকে অবৈধ দাবি করিয়া, এই আইনের বিধান ব্যতিরেকে, কোনো আদালতে কোনো মামলা বা কোনো আইনি কার্যধারা দায়ের বা পরিচালনা করা যাইবে না। (২) রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১৬ নং আদেশ অনুসারে কোনো বাড়ি পরিত্যক্ত সম্পত্তি নহে এবং উহা সরকারের উপর ন্যস্ত হয় নাই বা উক্ত আদেশের বিধানাবলি দ্বারা কোনো বাড়িতে কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থ ক্ষুণ্ন হয় নাই মর্মে ঘোষণা প্রদানের জন্য এই আইনের বিধান ব্যতিরেকে, কোনো আদালতে কোনো স্বত্ত্ব প্রচারে মামলা (Title Suit) বা কোনো চুক্তি প্রবলের (specific performance of contract) মামলা বা কোনো আইনি কার্যধারা দায়ের বা পরিচালনা করা যাইবে না। (৩) এই আইনের অধীন কোর্ট অব সেটেলমেন্ট স্হাপন হইবার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত বাড়ি সম্পর্কিত কোনো মোকদ্দমা কোর্ট অব সেটেলমেন্ট ব্যতীত অন্য কোনো দেওয়ানি আদালতে বিচারাধীন থাকিলে উহা তাৎক্ষণিকভাবে কোর্ট অব সেটেলমেন্টে হস্তান্তরিত হইবে এবং তজ্জন্য কোনো স্বতন্ত্র আদেশ জারির প্রয়োজন হইবে না। (৪) পরিত্যক্ত বাড়ির বিষয়ে কোর্ট অব সেটেলমেন্ট ব্যতীত অন্য কোনো আদালতের প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রি অকার্যকর ও ফলবিহীন বলিয়া গণ্য হইবে। (৫) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে পরিত্যক্ত বাড়ি হিসাবে দখল গ্রহণ করা হইয়াছে এইরূপ বাড়ি আদালত কর্তৃক ফেরত প্রদান বা হস্তান্তরের আদেশ হইলে দখলকালীন কোনো ভাড়া অথবা ক্ষতিপূরণের মামলা চলিবে না।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩