ধারা ২৪আনসার ব্যাটালিয়ন আপিল আদালত গঠন
ধারা ২৪
24. আনসার ব্যাটালিয়ন আপিল আদালত গঠন (১) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, নিম্নবর্ণিত ৩ (তিন) জন সদস্য সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আপিল আদালত গঠন করিতে পারিবেন, যথা:- (ক) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন অতিরিক্ত মহাপরিচালক; (খ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন উপ-মহাপরিচালক; (গ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন পরিচালক| (২) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আপিল আদালতের সভাপতি হইবেন| (৩) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, নিম্নবর্ণিত ৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ আনসার ব্যাটালিয়ন আপিল আদালত গঠন করিতে পারিবে, যথা:- (ক) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক; (খ) ১ (এক) জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ; (গ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন অতিরিক্ত মহাপরিচালক; (ঘ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন উপ-মহাপরিচালক; (ঙ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ (এক) জন পরিচালক| (৪) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বিশেষ আনসার ব্যাটালিয়ন আপিল আদালতের সভাপতি হইবেন| (৫) সরকার, অভিযুক্ত ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে, আপিল শুনানির জন্য তাহার পক্ষে আইনানুগ প্রতিনিধি হিসাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যূন পরিচালক পদমর্যাদার কোনো ব্যাটালিয়ন সদস্যকে নিয়োজিত করিতে পারিবেন| (৬) সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত বা বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালতের রায় প্রদানকারী কোনো সদস্য আনসার ব্যাটালিয়ন আপিল আদালতের সদস্য হইতে পারিবেন না|