Skip to content

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

ধারা ২৫আনসার ব্যাটালিয়ন আদালত ও বিচার পদ্ধতি

বলবৎ

ধারা ২৫

25. আনসার ব্যাটালিয়ন আদালত ও বিচার পদ্ধতি (১) এই আইনের বিধান অনুসারে গঠিত আদালত Code of Criminal Procedure, 1898 (Act No.V of 1898) এর অধীন গঠিত আদালত বলিয়া গণ্য হইবে| (২) উপধারা (১) এর অধীন বর্ণিত আদালতের বিচার পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত Code of Criminal Procedure, 1898 (Act No. V 1898) এর Chapter XXII অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, যতদূর সম্ভব, অনুসরণ করিতে হইবে|

End of ধারা ২৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩