পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ১৫ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্ভূত হইতে পারে এইরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচালনা, পরিশোধ সেবা প্রদান, ইত্যাদিতে বাধা-নিষেধ
তৃতীয় অধ্যায় ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্ভূত হইতে পারে এইরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি
ধারা ১৫
15. ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্ভূত হইতে পারে এইরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচালনা, পরিশোধ সেবা প্রদান, ইত্যাদিতে বাধা-নিষেধ (১) এই আইনের অধীন বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ‘অগ্রিম পরিশোধিত পরিশোধ দলিল (Prepaid Payment Instrument)’ ইস্যু বা ক্রয়-বিক্রয় করিতে পারিবে না। (২) বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন গ্রহণ ব্যতীত জনসাধারণ হইতে যেকোনো প্রকার বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ বা আর্থিক লেনদেন উদ্ভব হয় এরূপ কোনো অনলাইন বা অফলাইন প্লাটফর্ম পরিচালনা করিতে পারিবে না। (৩) আর্থিক লেনদেন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান ক্রেডিট ব্যুরো অথবা যে নামেই অভিহিত হোক না কেন বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না। (৪) উপ-ধারা (১), (২) ও (৩) এ বর্ণিত সেবাসমূহ প্রদানের নীতিমালা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, প্রণীত প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৫) উপ-ধারা (১), (২) ও (৩) এ বর্ণিত সেবাসমূহ প্রদানের ক্ষেত্রে কোনরূপ অস্পষ্টতা তৈরি হইলে বা ব্যাখ্যার প্রয়োজন হইলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা প্রযোজ্য হইবে।