পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪
ধারা ১৬অনুমোদন বা লাইসেন্স প্রদান
বলবৎ
তৃতীয় অধ্যায় ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্ভূত হইতে পারে এইরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি
ধারা ১৬
16. অনুমোদন বা লাইসেন্স প্রদান (১) ধারা ১৫ এর উপ-ধারা (১) এর অধীন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন অনুমোদন প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে। (২) ধারা ১৫ এর উপ-ধারা (২) ও (৩) এর অধীন ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি এই আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করিতে পারিবে।