Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫

ধারা ২৬ট্রাইব্যুনাল ও কমিশনের আদেশ প্রতিপালনে বাধ্যবাধকতা

বলবৎ

ধারা ২৬

26. ট্রাইব্যুনাল ও কমিশনের আদেশ প্রতিপালনে বাধ্যবাধকতা (১) এই অধ্যাদেশের অধীন কোনো সরকারি কর্মচারী কিংবা শৃঙ্খলা-বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, কমিশন উক্ত ব্যক্তির বিরুদ্ধে অন্তবর্তীকালীন যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ বা সুপারিশ করিতে পারিবে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল বা কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত নির্দেশ বা সুপারিশ অবিলম্বে কার্যকর করিতে বাধ্য থাকিবে। (২) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, ট্রাইব্যুনাল কিংবা, ক্ষেত্রমত, কমিশন যে-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রাইব্যুনাল বা কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে উক্ত আদেশ প্রতিপালন করিতে বাধ্য থাকিবে। (৩) কোনো ব্যক্তি যদি ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, কমিশনের আদেশ প্রতিপালনে ব্যর্থ হন বা গাফিলতি প্রদর্শন করেন, তবে উক্ত অমান্যকরণ একটি দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে এবং দায়ী ব্যক্তি ট্রাইব্যুনালের আদেশক্রমে অনধিক ছয় মাস কারাদণ্ড, বা অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং সাক্ষ্যগ্রহণ ব্যতিরেকে কেবল অভিযুক্ত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদান করিয়া সংক্ষিপ্ত পদ্ধতিতে উক্ত সাজা কার্যকর করা যাইবে।

End of ধারা ২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫