Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫

ধারা ২৭গুমসংক্রান্ত তথ্যভান্ডার ও বার্ষিক প্রতিবেদন

বলবৎ

ধারা ২৭

27. গুমসংক্রান্ত তথ্যভান্ডার ও বার্ষিক প্রতিবেদন (১) এই অধ্যাদেশের অধীন কমিশনের তত্ত্বাবধানে একটি তথ্যভান্ডার (Database) থাকিবে যেখানে গুম হওয়া ব্যক্তি বা ব্যক্তিদের তথ্য সংরক্ষিত থাকিবে। (২) উক্ত তথ্যভান্ডারে (Database) নিম্নরূপ তথ্য অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) গুম হওয়া এবং গুম হইতে উদ্ধারকৃত ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম, লিঙ্গ, বয়স, পেশা, ঠিকানা; (খ) নিখোঁজ হওয়ার তারিখ, স্থান, প্রেক্ষাপট ও সম্ভাব্য কারণ (যেমন: রাজনৈতিক মতাদর্শ, পেশাগত দ্বন্দ্ব, ফৌজদারি মামলা, পারিবারিক বিরোধ বা সামাজিক প্রেক্ষাপট, ইত্যাদি); (গ) পরিবারের পক্ষ হইতে দখিলকৃত অভিযোগ ও প্রাথমিক সাক্ষ্য; (ঘ) অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের পরিচয় (যেমন: বাহিনীর নাম, ইউনিট, পদবি, দায়িত্বকাল, তদন্ত, ট্রাইব্যুনাল বা আদালতের আদেশ এবং আপিলের অবস্থা); (ঙ) ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত তথ্য। (৩) এই তথ্যভান্ডার গুম প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, নীতি প্রণয়ন ও গবেষণার ক্ষেত্রে সহায়ক হইবে। (৪) প্রতি বৎসর কমিশন একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করিবে, যাহাতে গুমের পরিসংখ্যান, ধরন, প্রেক্ষাপট ও সুপারিশ থাকিবে। (৫) ব্যক্তিগত নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তথ্যভান্ডারের কিছু অংশ সংরক্ষিত থাকিবে, তবে জনস্বার্থে, কমিশনের অনুমতিক্রমে সার-সংক্ষেপ তথ্য প্রকাশযোগ্য হইবে।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫