ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬
প্রথম তফসিল[ধারা ২(৮) ও ৬(১)]
প্রথম তফসিল
তফসিল-১ [ধারা ২(৮) ও ৬(১)] ক্রমিক নং জোনের নাম জোন কোড জোনের বর্ণনা (১) (২) (৩) (৪)
প্রথম তফসিল, ক্রমিক ১
১। | কৃষি অঞ্চল (Agricultural Zone) | AZ | এক ফসলি, দুই ফসলি, তিন ফসলি, চার বা ততোধিক ফসলি, উদ্যান ফসলি, মাঠ ফসলি, গো- চারণভূমি ও বাথান।
প্রথম তফসিল, ক্রমিক ২
২। | বিশেষ কৃষি অঞ্চল (Specialized Agricultural Zone) | SAZ | সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তিকৃত বিশেষ ফসলের জন্য চিহ্নিত অঞ্চল, অথবা দুই বা ততোধিক ফসলি অঞ্চল।
প্রথম তফসিল, ক্রমিক ৩
৩। | কৃষি-মৎস্য চাষ অঞ্চল (Agro-Fisheries Zone) | AFZ | ফসল ও মাছের মিশ্র চাষ।
প্রথম তফসিল, ক্রমিক ৪
৪। | নদী ও খাল অঞ্চল (River & Khal Zone) | RCZ | নদী, খাল, ফোরশোর, বালুমহাল ও চরাঞ্চল।
প্রথম তফসিল, ক্রমিক ৫
৫। | জলাশয়, জলাধার ও জলাভূমি অঞ্চল (Waterbody Zone) | WZ | হাওর, বিল, পুকুর, জলাভূমি, জলমহাল, চিংড়িমহাল ও জলাধার।
প্রথম তফসিল, ক্রমিক ৬
৬। | পরিবহণ ও যোগাযোগ অঞ্চল (Transport and Communication Zone) | TCZ | সড়ক, সেতু, রেল, বিমানবন্দর, স্হলবন্দর, ফেরিঘাট এবং বাস টার্মিনালসহ সকল পরিবহণ ও যোগাযোগ অবকাঠামো।
প্রথম তফসিল, ক্রমিক ৭
৭। | শহুরে আবাসিক অঞ্চল (Urban Residential Zone) | URZ | বর্তমান শহর, শহরতলি ও পরিকল্পিত আবাসিক এলাকা।
প্রথম তফসিল, ক্রমিক ৮
৮। | গ্রামীণ বসতি অঞ্চল (Rural Settlement Zone) | RSZ | কৃষিভূমির মধ্যে ছড়াইয়া থাকা গ্রামীণ বসতি এলাকা।
প্রথম তফসিল, ক্রমিক ৯
৯। | মিশ্র ব্যবহার অঞ্চল (Mixed-used Zone) | MZ | মিশ্র এলাকা (বাণিজ্যিক-আবাসিক)।
প্রথম তফসিল, ক্রমিক ১০
১০। | বাণিজ্যিক অঞ্চল (Commercial Zone) | CZ | হাট-বাজার, বাণিজ্যিক কর্মকাণ্ড ও অফিস।
প্রথম তফসিল, ক্রমিক ১১
১১। | শিল্প অঞ্চল (Industrial Zone) | IZ | শিল্প এলাকা ও ইকোনোমিক জোন।
প্রথম তফসিল, ক্রমিক ১২
১২। | প্রাতিষ্ঠানিক ও নাগরিক সুবিধা অঞ্চল (Institutional & Public Facilities Zone) | IPFZ | শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, সরকারি ভবন, ক্যান্টনমেন্ট, থানা, উপজেলা কমপ্লেক্স, বিনোদন কেন্দ্র, ঈদগাহ, কবরস্হান ও শ্মশান।
প্রথম তফসিল, ক্রমিক ১৩
১৩। | বন ও রক্ষিত এলাকা অঞ্চল (Forest & Protected Area Zone) | FPAZ | সংরক্ষিত বন, রক্ষিত বন, অর্জিত বন, অর্পিত বন, অশ্রেণিভুক্ত বনাঞ্চল ও রক্ষিত এলাকা।
প্রথম তফসিল, ক্রমিক ১৪
১৪। | প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা/ প্রতিবেশগতভাবে সংবেদনশীল এলাকা (Ecologically Critical Area/ Ecologically Sensitive Area) | ECA/ESA | জীববৈচিত্র্য সমৃদ্ধ বা পরিবেশগত বিবেচনায় গুরুত্বপূর্ণ এলাকা, যাহা ধ্বংসাত্মক কর্মকাণ্ড হইতে রক্ষা করা বা সংরক্ষণ করা প্রয়োজন।
প্রথম তফসিল, ক্রমিক ১৫
১৫। | সাংস্কৃতিক-ঐতিহ্য অঞ্চল (Cultural-Heritage Zone) | CHZ | ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ, পর্যটন ও প্রত্নতাত্ত্বিক অঞ্চল।
প্রথম তফসিল, ক্রমিক ১৬
১৬। | পাহাড় ও টিলা অঞ্চল (Hill Zone) | HZ | পাহাড়ি এলাকা, যেস্থানে সংবেদনশীল পরিবেশ রহিয়াছে।
প্রথম তফসিল, ক্রমিক ১৭
১৭। | পতিত ভূমি অঞ্চল (Fallow Land Zone) | FLZ | যে ভূমিতে কোনো ফসল ফলানো হয়নি বা হয়না।
প্রথম তফসিল, ক্রমিক ১৮
১৮। | অন্যান্য অঞ্চল (Others Zone) | OZ | উপরি-উক্ত জোনসমূহে অন্তর্ভুক্ত নয় এইরূপ ভূমি।
সূচিপত্র দেখুন: ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬