ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬
দ্বিতীয় তফসিল[ধারা ২(৮), ১৪(১) ও ১৫(৩)]
দ্বিতীয় তফসিল
তফসিল-২ [ধারা ২(৮), ১৪(১) ও ১৫(৩)] ক্রমিক নং অপরাধের বর্ণনা আমলযোগ্যতা জামিনযোগ্যতা আপোষযোগ্যতা আরোপণীয় দণ্ড (১) (২) (৩) (৪) (৫) (৬)
দ্বিতীয় তফসিল, ক্রমিক ১
১। | অনুমোদন ব্যতীত কোনো ভূমির জোন পরিবর্তন। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | অনধিক ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড।
দ্বিতীয় তফসিল, ক্রমিক ২
২। | অনুমোদন ব্যতীত কৃষিভূমি অকৃষি কাজে ব্যবহার। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | অনধিক ১ (এক) বৎসর বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড।
দ্বিতীয় তফসিল, ক্রমিক ৩
৩। | কৃষিভূমি, জলাধার বা জলাভূমিতে বাণিজ্যিক আবাসন, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠান, কারখানা বা অনুরূপ স্থাপনা বা অবকাঠামো নির্মাণ। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | অনধিক ২ (দুই) বৎসর বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড।
দ্বিতীয় তফসিল, ক্রমিক ৪
৪। | ইটভাটায় বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য কৃষিভূমির উপরিভাগ (top soil), পাহাড় ও টিলা বা জলাধারের পাড়ের মাটি ক্রয়, বিক্রয়, অপসারণ, পরিবহণ বা ব্যবহার। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | অনধিক ২ (দুই) বৎসর বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড।
দ্বিতীয় তফসিল, ক্রমিক ৫
৫। | বিশেষ কৃষি অঞ্চলের ভূমি ক্ষতিসাধন, ভূমিরূপ পরিবর্তন বা কৃষি ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | অনধিক ৩ (তিন) বৎসর বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, এবং অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ ও সংশোধনমূলক ব্যবস্থার নির্দেশ।
দ্বিতীয় তফসিল, ক্রমিক ৬
৬। | জলাধার, জলাভূমি, পাহাড় ও টিলা এবং বন ও বনভূমির ক্ষতিসাধন ও ভূমিরূপ পরিবর্তন। | অ-আমলযোগ্য | জামিনযোগ্য | অ-আপোষযোগ্য | প্রচলিত আইনের একই প্রকৃতির অপরাধের ক্ষেত্রে আরোপণীয় দণ্ডের বিধান অনুসৃত হইবে, তবে অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ, ভূমির প্রকৃতি পুনঃস্থাপন, অবৈধভাবে ভরাটকৃত মাটি ও স্থাপনা অপসারণ এবং বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করিবার জন্য নির্দেশ প্রদান করা যাইবে।
সূচিপত্র দেখুন: ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬