Skip to content

বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ৬কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎ

ধারা ৬

6. কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:— (ক) দক্ষ ও কার্যকর প্রতিপালন (compliance) পদ্ধতির ভিত্তিতে ভবন নকশা প্রণয়ন ও নির্মাণের লক্ষ্যে নিয়ন্ত্রক কাঠামো (Regulatory Framework) প্রতিষ্ঠাকরণ; (খ) কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণ পরিকল্পনা, ভবনের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবীগণকে উপযুক্ত পরীক্ষার মাধ্যমে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, লাইসেন্স প্রদানপূর্বক উহা তালিকাভুক্তকরণ এবং লাইসেন্স স্থগিত বা বাতিলকরণ; (গ) আধুনিক নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, প্রযুক্তি ও গবেষণার আলোকে কোড হালনাগাদকরণের ব্যবস্থা গ্রহণ এবং কোড প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান; (ঘ) ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রযুক্তিভিত্তিক একটি স্বয়ংক্রিয় পদ্ধতির (Online Platform) প্রবর্তন; (ঙ) কোড ও নিরাপত্তার বিধিসমূহ লঙ্ঘনের জন্য নির্মাণকারী বা নির্মাতা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে উন্নয়ন কর্তৃপক্ষ, বিসি কমিটি, সিটি কর্পোরেশন, পৌরসভা ও অন্যান্য সংস্থাসমূহকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান; (চ) ভবন নির্মাণ বিষয়ক প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, এতদ্‌সংক্রান্ত সরকারি বিভিন্ন বিধি ও নীতিমালার মধ্যে সমন্বয় সাধন করিয়া নির্মাণ বাস্তবায়ন সংক্রান্ত প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান; (ছ) উন্নয়ন কর্তৃপক্ষ, বিসি কমিটি, সিটি কর্পোরেশন, পৌরসভা ও অন্যান্য সংস্থাসমূহের বিল্ডিং অফিসিয়ালের কার্যক্রম পরিচালনার জন্য অধিক্ষেত্র নির্ধারণ; (জ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ বিবেচিত হইলে যেকোনো প্রয়োজনীয় কার্য সম্পাদন; এবং (ঝ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্য যেকোনো দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ আইন, ২০২৬