Skip to content

বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ৭পরিচালনা বোর্ড গঠন, ইত্যাদি

বলবৎ

ধারা ৭

7. পরিচালনা বোর্ড গঠন, ইত্যাদি (১) কর্তৃপক্ষের পরিচালনা ও প্রশাসন ইহার পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং কর্তৃপক্ষ যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) পরিচালনা বোর্ড ৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে এবং তাহাদের মধ্য হইতে একজনকে সরকার চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করিবে। (৩) সরকার নিম্নবর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ প্রদান করিবে, যথা:— (ক) ভবন সম্পর্কিত নকশা, নির্মাণ, শিক্ষকতা বা গবেষণা পেশায় ২৫ (পঁচিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পুরকৌশলী; (খ) ভবন সম্পর্কিত নকশা, নির্মাণ, শিক্ষকতা বা গবেষণা পেশায় ২৫ (পঁচিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্থপতি; (গ) ভবন ও নগর সম্পর্কিত পরিকল্পনা, শিক্ষকতা বা গবেষণা পেশায় ২৫ (পঁচিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিকল্পনাবিদ; (ঘ) ২৫ (পঁচিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিচারক বা আইনজ্ঞ যাহার হাইকোর্ট ডিভিশনে বিচারক হিসাবে নিয়োগের যোগ্যতা রহিয়াছে; এবং (ঙ) ২৫ (পঁচিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। (৪) চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, জ্যেষ্ঠতা ও চাকরির অন্যান্য শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৫) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন। (৬) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ কর্তৃপক্ষেরও চেয়ারম্যান ও সদস্য হিসাবে গণ্য হইবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ আইন, ২০২৬