বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬
ধারা ১০পরিচালনা পর্ষদের সভা, ইত্যাদি
ধারা ১০
10. পরিচালনা পর্ষদের সভা, ইত্যাদি (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, মাসে অন্তত ১ (এক) বার পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে। (৩) পরিচালনা পর্ষদের সভাপতি পরিচালনা পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাঁহার অনুপস্থিতিতে কর্পোরেশনের চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন। (৪) পরিচালনা পর্ষদের সভাপতি এবং অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৫) পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৬) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে উহার কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬