বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬
ধারা ৯পরিচালনা পর্ষদের কার্যাবলি
বলবৎ
ধারা ৯
9. পরিচালনা পর্ষদের কার্যাবলি (১) কর্পোরেশনের কার্যাবলি ও বাণিজ্যিক কর্মকাণ্ডের দিক-নির্দেশনা পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে এবং পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুসারে কর্পোরেশন ইহার কার্যাবলি সম্পাদন করিবে। (২) পরিচালনা পর্ষদ জনস্বার্থ বিবেচনাপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যানকে দিক-নির্দেশনা প্রদান করিতে পারিবে। (৩) পরিচালনা পর্ষদ উহার নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত ও জাতীয় স্বার্থ সম্পর্কিত নীতিমালার নির্দেশনা মানিয়া চলিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০২৬