ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬
ধারা ২৯বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিট
ধারা ২৯
29. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনিট (১) বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য স্কুল অন্তর্ভুক্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অন্যান্য স্কুল বিদ্যমান কোনো স্কুল বা স্কুলসমূহ বিভাজনের মাধ্যমে, একত্রীকরণের মাধ্যমে, নূতন স্কুল সৃষ্টি করিয়া অথবা অন্য যেকোনো উপায়ে গঠিত হইতে পারিবে; প্রত্যেক স্কুল একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন থাকিয়া বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত বিষয়সমূহে পাঠদান, পাঠ্যক্রম পরিচালনা এবং গবেষণা কার্যক্রমের দায়িত্বে থাকিবে। (৩) স্কুলসমূহের গঠন ও ক্ষমতা বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) স্কুলসমূহ পরামর্শমূলক সংস্থা হইবে এবং তাহাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিন্ডিকেটের নিকট উপস্থাপন করা হইবে। (৫) প্রত্যেক স্কুলের ১ (এক) জন হেড অব স্কুল থাকিবেন যিনি উপাচার্যের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য বিধি, বিশ্ববিদ্যালয় ও প্রবিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য দায়ী থাকিবেন। (৬) হেড অব স্কুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে একাডেমিক কৃতিত্ব ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে উপাচার্যের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন এবং তিনি পুনঃনিয়োগের জন্য বিবেচিত হইতে পারিবেন, তবে একইসঙ্গে অন্য কোনো প্রশাসনিক পদ গ্রহণ বা দায়িত্ব পালন করিতে পারিবেন না।