Skip to content

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬

ধারা ৭বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান

বলবৎ

ধারা ৭

7. বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান (১) সংযুক্ত কলেজসহ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সহিত সম্পর্কিত সকল স্বীকৃত শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হইবে। (২) শিক্ষাদানের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও অন্যান্য শিক্ষক কর্তৃক প্রদত্ত বক্তৃতা, পরীক্ষাগার বা কর্মশালায় কার্যক্রম, টিউটোরিয়াল, ভার্চুয়াল এবং এতদুদ্দেশ্যে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য শিক্ষাদান অন্তর্ভুক্ত থাকিবে। (৩) শিক্ষাদানের উদ্দেশ্যে প্রণীত পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও শিক্ষাদান পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক এই আইন ও সংবিধির আলোকে নির্ধারণ করা হইবে। (৪) একাডেমিক কাউন্সিল স্কুলিং, কোর্স, সেমিস্টার, ইত্যাদি সময়োপযোগী শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করিবার পাশাপাশি, সময় সময়, বাস্তবতার নিরিখে যৌক্তিকভাবে শিক্ষাদান পদ্ধতি হালনাগাদ করিবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬