Skip to content

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

ধারা ১২জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল

বলবৎচতুর্থ অধ্যায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল

চতুর্থ অধ্যায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল

ধারা ১২

12. জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠিত হইবে, যথাঃ— (ক) প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী (যদি থাকে), ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; (গ) মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঘ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; (ঙ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (চ) সচিব, আইন ও বিচার বিভাগ (ছ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (জ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (ঝ) সচিব, জন নিরাপত্তা বিভাগ; (ঞ) পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; (ট) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (ঠ) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ; (ড) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; (ঢ) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন; (ণ) মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর; (ত) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা; (থ) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; (দ) মহাপরিচালক, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি; (ধ) প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিমকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক; (ন) চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন; (প) সচিব, তথ্য কমিশন; (ফ) হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ); এবং (ব) সরকার কর্তৃক মনোনীত তথ্য-প্রযুক্তি বা মানবাধিকার বিষয়ক ২ (দুই) জন বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞ। (২) মহাপরিচালক কাউন্সিলের কার্যসম্পাদনে সাচিবিক সহায়তা প্রদান করিবেন।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সাইবার সুরক্ষা আইন, ২০২৬