Skip to content

সাইবার সুরক্ষা আইন, ২০২৬

ধারা ১৩কাউন্সিলের ক্ষমতা, ইত্যাদি

বলবৎচতুর্থ অধ্যায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল

চতুর্থ অধ্যায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল

ধারা ১৩

13. কাউন্সিলের ক্ষমতা, ইত্যাদি (১) কাউন্সিল, এই আইন এবং তদধীন প্রণীত বিধির বিধান বাস্তবায়নকল্পে, এজেন্সিকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করিবে। (২) কাউন্সিল অন্যান্য বিষয়ের মধ্যে, বিশেষ করিয়া, নিম্নবর্ণিত কার্য-সম্পাদন করিবে, যথা: — (ক) সাইবার নিরাপত্তা হুমকি দেখা দিলে উহা প্রতিকারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান; (খ) সাইবার নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধি এবং মানোন্নয়নে পরামর্শ প্রদান; (গ) সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ; (ঘ) এই আইন ও তদধীন প্রণীত বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এবং (ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন।

End of ধারা ১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: সাইবার সুরক্ষা আইন, ২০২৬