মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ১৬কর্তৃপক্ষের জন্য ভূমি অধিগ্রহণ
বলবৎ
৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি
ধারা ১৬
16. কর্তৃপক্ষের জন্য ভূমি অধিগ্রহণ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় অবকাঠামো নির্মাণের জন্য কোনো ভূমি প্রয়োজন হইলে, সরকার উক্ত ভূমি ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন)-এর অধীন অধিগ্রহণ বা হুকুম দখল করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণসহ অন্যান্য যে কোনো বিষয় নিষ্পত্তির ক্ষেত্রে উপ-ধারা (১) এ উল্লিখিত আইন এর বিধানাবলি প্রযোজ্য হইবে। (৩) এই ধারার অধীন অধিগ্রহণকৃত ভূমি জনস্বার্থে প্রয়োজনীয় বলিয়া গণ্য হইবে।