Skip to content

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬

ধারা ১৭ভূমি অধিগ্রহণে সমন্বয়, অনাপত্তি প্রদান, ভূমি বরাদ্দ প্রদান ও প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ

বলবৎ৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি

ধারা ১৭

17. ভূমি অধিগ্রহণে সমন্বয়, অনাপত্তি প্রদান, ভূমি বরাদ্দ প্রদান ও প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ (১) কর্তৃপক্ষের অধিক্ষেত্রাধীন এলাকায় কোনো মন্ত্রণালয়, বিভাগ, ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক কোনো প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে ভূমি অধিগ্রহণের পূর্বে কর্তৃপক্ষের অনাপত্তি গ্রহণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) বর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ ধারা-১১ এ বর্ণিত মহাপরিকল্পনা এবং ধারা-১৩ এ বর্ণিত ভূমি ব্যবহার পরিকল্পনার ব্যত্যয় না করিয়া ভূমি অধিগ্রহণের জন্য অনাপত্তি প্রদান করিবে এবং ব্যত্যয়ের ক্ষেত্রে গভর্নিং বোর্ড-এর অনুমোদন গ্রহণ করিতে হইবে। (৩) শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য কর্তৃপক্ষের মালিকানাধীন (অধিগ্রহণকৃত ও ন্যস্তকৃত) ভূমি কোনো ব্যক্তিকে (দেশি বা বিদেশি) তাহার চাহিদা অনুযায়ী ও প্রতিষ্ঠানের উপযুক্ততা বিবেচনাক্রমে, মহাপরিকল্পনার কোনো ব্যত্যয় না ঘটাইয়া, অনুমোদিত শিল্প স্থাপন বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য অধিক্ষেত্রাধীন এলাকার উপযুক্ত ব্লকে ভূমি বা স্থান বরাদ্দ প্রদান করিতে পারিবে। (৪) উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে সুবিধাদি প্রদানের লক্ষ্যে কর্তৃপক্ষ সময় সময়, স্থাপিত শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ করিতে পারিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬