মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ২৭কর্তৃপক্ষের যানবাহন এবং প্রকিউরমেন্ট কার্যক্রম, ইত্যাদি
বলবৎ
৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি
ধারা ২৭
27. কর্তৃপক্ষের যানবাহন এবং প্রকিউরমেন্ট কার্যক্রম, ইত্যাদি (১) কর্তৃপক্ষ ইহার যানবাহন ও অন্যান্য সুবিধাদি সরকার অনুমোদিত কাঠামো অনুযায়ী সংস্থান করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ গভর্নিং বোর্ড অনুমোদিত আর্থিক ডেলিগেশন অনুযায়ী ইহার ক্রয়-সংক্রান্ত কার্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪ নং আইন) ও অন্যান্য প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করিয়া সম্পন্ন করিতে পারিবে।