মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬
ধারা ২৮পরিবেশ সংক্রান্ত আইন ইত্যাদির প্রতিপালন
বলবৎ
৩য় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি
ধারা ২৮
28. পরিবেশ সংক্রান্ত আইন ইত্যাদির প্রতিপালন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ, ডেভেলপার, কর্তৃপক্ষের অধিক্ষেত্রে প্রতিষ্ঠিত শিল্প ইউনিটসমূহ এবং অন্যান্য আর্থিক ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান— (ক) বাংলাদেশে বিদ্যমান পরিবেশ ও প্রতিবেশ রক্ষা সংক্রান্ত সকল আইনের প্রতিপালনসহ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক অঙ্গীকারসমূহ প্রতিপালন করিতে বাধ্য থাকিবে; এবং (খ) প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় পণ্য উৎপাদনে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করিবে এবং প্রয়োজনে, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করিবে।