Skip to content

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬

ধারা ৪১তফসিল ১ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি

বলবৎঅষ্টম অধ্যায় অপরাধ, জরিমানা ও দণ্ড

অষ্টম অধ্যায় অপরাধ, জরিমানা ও দণ্ড

ধারা ৪১

41. তফসিল ১ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি (১) কোনো ব্যক্তি তফসিল ১(ক) এ উল্লিখিত বাঘ বা হাতি শিকার করিতে পারিবে না। (২) কোনো ব্যক্তি ধারা ২৬ এর অধীন পারমিট গ্রহণ না করিয়া তফসিল ১(ক) এ উল্লিখিত কোনো বাঘ বা হাতির ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ সংগ্রহ করিতে বা দখলে রাখিতে বা ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না। (৩) কোনো ব্যক্তি তফসিল ১(খ) এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না। (৪) কোনো ব্যক্তি তফসিল ১(গ) এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না। (৫) কোনো ব্যক্তি ধারা ২৬ এর অধীন পারমিট গ্রহণ না করিয়া তফসিল ১(খ) এবং তফসিল ১(গ) এ উল্লিখিত বন্যপ্রাণীর ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস বা দেহের অংশ সংগ্রহ করিতে বা দখলে রাখিতে বা ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না।

End of ধারা ৪১. Not in the index for this Act: তফসিল (entries ['23'] garbled by the font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬