বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬
ধারা ৪২তফসিল ২ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি
বলবৎ
অষ্টম অধ্যায় অপরাধ, জরিমানা ও দণ্ড
ধারা ৪২
42. তফসিল ২ এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার, ইত্যাদি কোনো ব্যক্তি লাইসেন্স বা পারমিট ব্যতীত তফসিল ২ এ উল্লিখিত কোনো বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না। (২) কোনো ব্যক্তি ধারা ২৬-এর অধীন পারমিন গ্রহণ না করিয়া তফসিল ২ এ উল্লিখিত কোনো বন্যপ্রাণীর ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস বা দেহের অংশ সংগ্রহ করিতে বা দখলে রাখিতে বা ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না।