Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ৬২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৭ এর প্রতিস্থাপন

বলবৎদ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ৬

6. ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৭ এর প্রতিস্থাপন উক্ত আইনের ধারা ৪৭ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৭ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৪৭। আংশিক উপকরণ কর রেয়াত।- কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মূসক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্যহার ও আদর্শ মূসক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীতে উপকরণের উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণ করা যাইবে এবং এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা ৪৬ অনুসরণপূর্বক সমুদয় সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করিতে পারিবেন, তবে, সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াত বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হইবে।”।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬