অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ৭২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ৭
7. ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (২) এর দফা (জ) এর শেষাংশে উল্লিখিত “বা” শব্দ বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:- “(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা”।