ধারা ১২ভিপিএন (VPN), প্রক্সি (Proxy), মিরর সাইট (Mirror Site), হোস্টিং (Hosting), ডোমেইন সার্ভিস (Domain Service) বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (Cloud Infrastructure), কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করিয়া জুয়া পরিচালনা, ইত্যাদি অপরাধ।-
বলবৎ
দ্বিতীয় অধ্যায় অপরাধ
ধারা ১২
12. ভিপিএন (VPN), প্রক্সি (Proxy), মিরর সাইট (Mirror Site), হোস্টিং (Hosting), ডোমেইন সার্ভিস (Domain Service) বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (Cloud Infrastructure), কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করিয়া জুয়া পরিচালনা, ইত্যাদি অপরাধ।- কোনো ব্যক্তি ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, হোস্টিং, ডোমেইন সার্ভিস বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা অন্য কোনো প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করিয়া জুয়া পরিচালনা, জুয়ার তথ্য গোপন বা উহাতে সহায়তা করিলে অথবা ব্লককৃত জুয়া প্ল্যাটফর্ম পুনরায় চালু ও বিকল্প ডোমেইন ব্যবহার করিলে তাহা হইবে অপরাধ।