ধারা ১৩ভুয়া সিম (SIM), ঘোস্ট সিম (Ghost SIM), ভুয়া এমএফএস অ্যাকাউন্ট (MFS Account) ও বায়োমেট্রিক জালিয়াতির অপরাধ
বলবৎ
দ্বিতীয় অধ্যায় অপরাধ
ধারা ১৩
13. ভুয়া সিম (SIM), ঘোস্ট সিম (Ghost SIM), ভুয়া এমএফএস অ্যাকাউন্ট (MFS Account) ও বায়োমেট্রিক জালিয়াতির অপরাধ কোনো ব্যক্তি ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট বা জাল পরিচয় ব্যবহার করিয়া জুয়া বা বেটিং কার্যক্রম পরিচালনা করিলে অথবা অন্যের জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপ, মুখমণ্ডল, বায়োমেট্রিক তথ্য বা ডিজিটাল পরিচয় ব্যবহার করিয়া জুয়া বা বেটিং সংক্রান্ত অ্যাকাউন্ট খোলা বা পরিচালনা করিলে তাহা হইবে অপরাধ।