Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ১৮সিন্ডিকেট

বলবৎ

ধারা ১৮

18. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) ট্রেজারার; (ঘ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট শিক্ষাবিদ, যাহাদের মধ্য হইতে ১ (এক) জন কৃষি বিষয়ক শিক্ষাবিদ, ১ (এক) জন চিকিৎসা বিষয়ক শিক্ষাবিদ এবং ১ (এক) জন প্রকৌশল বিষয়ক শিক্ষাবিদ হইবেন; (ঙ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ-সদস্য, যাহারা বগুড়ার সংসদীয় আসন হইতে নির্বাচিত সংসদ-সদস্য হইবেন; (চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উভয় বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন করিয়া প্রতিনিধি; (জ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত উক্ত কমিশনের ১ (এক) জন সদস্য; (ঝ) ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত পালাক্রমে ইনস্টিটিউটসমূহের ১ (এক) জন পরিচালক; (ঞ) ভাইস চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ১ (এক) জন ডিন; এবং (ট) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে মনোনীত ১ (এক) জন শিক্ষক প্রতিনিধি। (২) রেজিস্ট্রার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (৩) সিন্ডিকেটের সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন, তবে তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। (৪) সিন্ডিকেটের কোনো সদস্য পদত্যাগ করিতে চাহিলে যেকোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৫) সিন্ডিকেটের কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন, তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

End of ধারা ১৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬