ধারা ১৯সিন্ডিকেটের সভা
বলবৎ
ধারা ১৯
19. সিন্ডিকেটের সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলি-সাপেক্ষে সিন্ডিকেট উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সিন্ডিকেটের সভা ভাইস চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি ৬ (ছয়) মাসে সিন্ডিকেটের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (৩) ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যেকোনো সময় সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন। (৪) সিন্ডিকেটের অন্যূন এক তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরযুক্ত তলবনামার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর বিশেষ সভা আহ্বান করিবেন। (৫) কোরাম গঠনের জন্য সভার সভাপতিসহ মোট সদস্যের অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে এবং উক্ত বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণ্য করা হইবে।