Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ২৭বিশ্ববিদ্যালয়ের তহবিল

বলবৎ

ধারা ২৭

27. বিশ্ববিদ্যালয়ের তহবিল (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন, ফিস, ইত্যাদি; (গ) সাবেক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) ট্রাস্ট তহবিল বা এনডাউমেন্ট ফান্ড; (ঙ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উৎসারিত আয়; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ; (ছ) সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (জ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঝ) সরকারের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ; এবং (ঞ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা। (২) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ব্যতীত এই তহবিলের অন্যান্য অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তৎকর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে। (৩) এই তহবিল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্বাহ করা যাইবে। (৪) বিশ্ববিদ্যালয়ের তহবিলের অর্থ সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কোনো খাতে বিনিয়োগ করা যাইবে।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬