Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ২৮বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীর বেতনাদি

বলবৎ

ধারা ২৮

28. বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় ও শিক্ষার্থীর বেতনাদি (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরিখে প্রতি বৎসর শিক্ষার্থীগণের নিকট হইতে আদায়যোগ্য বেতন ও ফিস নির্ধারিত হইবে। (২) সেমিস্টার অনুযায়ী নির্ধারিত বেতন ও ফিস সেমিস্টার আরম্ভ হইবার পূর্বেই পরিশোধ করিতে হইবে। (৩) সরকার বা অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অনুদান বা আয় হইতে মেধা ও প্রয়োজনের নিরিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীগণের বৃত্তি বা, ক্ষেত্রমত, উপবৃত্তি প্রদান করিতে পারিবে এবং এই সকল বৃত্তি বা উপবৃত্তির বিপরীতে দেওয়া অর্থ হইতে উক্ত শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন ও ফিস সমন্বয় করা যাইবে। (৪) বৃত্তি বা উপবৃত্তি শিক্ষা বৎসরওয়ারী প্রদান করা হইবে। (৫) উপ-ধারা (৩) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীগণের নিয়মিত উপস্থিতি, অধ্যয়নে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা আহরণে পারদর্শিতার উপর বৃত্তি বা উপবৃত্তি প্রদানের বিষয়টি নির্ভর করিবে।

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬