Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ২৯অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৯

29. অর্থ কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, যদি থাকেন; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) ভাইস চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ১ (এক) জন ডিন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উক্ত সিন্ডিকেটের ১ (এক) জন সদস্য, যিনি এই বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (জ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঞ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) অর্থ কমিটির কোনো মনোনীত সদস্য ২ (দুই) বৎসরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ সমাপ্ত হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।

End of ধারা ২৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬