Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ৩৬সংবিধি

বলবৎ

ধারা ৩৬

36. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে সিন্ডিকেট নিম্নবর্ণিত বিষয়সমূহ সম্পর্কে সংবিধি প্রণয়ন করিবে, যথা:- (ক) ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিগণের সম্মানে ‘চেয়ার’ প্রবর্তন; (ঘ) সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মান প্রদান; (ঙ) ফেলোশিপ, স্কলারশিপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (চ) গবেষণা কার্যক্রমের ধরন নির্ধারণ; (ছ) ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান; (জ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; (ঝ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি নির্ধারণ; (ঞ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদবি, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলি নির্ধারণ; (ট) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ঠ) ইনস্টিটিউট, আবাসিক হল প্রতিষ্ঠা, পরিচালন এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (ড) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারী নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (ঢ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কমর্চারীগণের কল্যাণার্থে স্বাস্থ্য বিমা, গোষ্ঠী বিমা, কল্যাণ ও ভবিষ্যৎ তহবিল এবং অবসর ভাতা বোর্ড গঠন; (ণ) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ-সংক্রান্ত বিধান নির্ধারণ; (ত) নূতন বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; (থ) অ্যাকাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (দ) এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টোরাল ডিগ্রির জন্য বিধান নির্ধারণ; (ধ) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ন) নিয়োগ বোর্ডের গঠন ও কার্যাবলি নির্ধারণ; (প) স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্ক্রমে ভর্তি ও পরীক্ষা-সংক্রান্ত বিধান প্রণয়ন; (ফ) কমিটি গঠন সংক্রান্ত বিধান প্রণয়ন; (ব) রেজিস্টার্ড গ্র্যাজুয়েটগণের রেজিস্টার সংরক্ষণ; এবং (ভ) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।

End of ধারা ৩৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬